১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৭ হিজরি

প্রবাসী সাংবাদিক মোহাম্মদ ফিরোজ নিউজ এলাকায় সংবর্ধিত ।

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০২৫
প্রবাসী সাংবাদিক মোহাম্মদ ফিরোজ নিউজ এলাকায় সংবর্ধিত ।

Manual8 Ad Code

নিজস্ব সংবাদদাতা:

Manual2 Ad Code

প্রবাসে সাংবাদিকতা পেশায় নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ ফিরোজ। তিনি দৈনিক সকালের সময়ের স্টাফ রিপোর্টার ও নিউজ টোয়েন্টিফোর -এর সৌদিআরব প্রতিনিধি এবং রিপোর্টার্স এসোসিয়েশন সৌদিআরব পশ্চিমাঞ্চলের এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গতকাল মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলার অবস্থিত চন্দ্রঘোনা জীয়া মার্কেটে নিজ এলাকায় ছুটিতে আসলে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডাঃ নুরুল হক, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ পারভেজ, সাবেক সিঃ সহ-সভাপতি মোঃ ফরিদ, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী নাজিম উদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সদস্য মোজাম্মেল হক মানিক, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শওকত হোসেন, নেছারুল হক, অজিত, নাছির উদ্দিন, রেজাউল করিম, তারেক, জিসান, রিদুয়ান, সাইফুল, নাজিম উদ্দিন, হাবিবুল্লা, জাফর সহ প্রমুখ। সেইসময় উপস্থিত বিএনপির নেতৃবৃন্দরা বলেন, প্রবাসী সাংবাদিক মোহাম্মদ ফিরোজ সৌদিআরবের প্রবাসী সাংবাদিকদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখার পাশাপাশি সংবাদ মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছেন। তার এই অবদানে রাঙ্গুনিয়া তথা চন্দ্রঘোনা বাসী গর্বিত,

Manual8 Ad Code