১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইল থেকে পৌনে ৩০০ বাস নিয়ে ঢাকার পথে জামায়াত

admin
প্রকাশিত জুলাই ১৯, ২০২৫
টাঙ্গাইল থেকে পৌনে ৩০০ বাস নিয়ে ঢাকার পথে জামায়াত

Manual1 Ad Code

সহকারী বার্তা সম্পাদক :

Manual7 Ad Code

মো: সিয়াম হোসেন

Manual8 Ad Code

ঢাকায় জামায়াতের সমাবেশে যোগ দিতে টাঙ্গাইল থেকে ২৮৮টি বাসে যাত্রা করেছেন নেতাকর্মীরা। এছাড়াও ট্রেন, প্রাইভেটকার, মাইক্রোবাস এবং পিকআপেও যাচ্ছেন অনেকে।

Manual8 Ad Code

শনিবার (১৯ জুলাই) নেতাকর্মীরা ঢাকার পথে রওয়ানা হন।

জেলা জামায়াতের নেতারা জানান, শনিবার সকালে সমাবেশে যোগ দিতে জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদের নেতৃত্বে গাড়ি বহরগুলো রওনা হয়। এর মধ্যে বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস এবং পিকআপে করে প্রায় ৪০০ গাড়ির বহর রওনা হয়। এতে জেলার ১২টি উপজেলার ৩৪ হাজার নেতাকর্মী যোগ দিচ্ছেন

এছাড়াও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু হয়ে বিভিন্ন জেলার মানুষ ঢাকায় যাচ্ছে।

জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ বলেন, এই সমাবেশে টাঙ্গাইলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। ইতোমধ্যে বেশিরভাগ গাড়ি ঢাকায় পৌঁছেছে।

Manual6 Ad Code