১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামাতে ইসলামী অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত। মোঃ আসাদ আলী

admin
প্রকাশিত জুলাই ১৩, ২০২৫
বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামাতে ইসলামী অফিসে   আলোচনা সভা অনুষ্ঠিত। মোঃ আসাদ আলী

Manual5 Ad Code

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

Manual2 Ad Code

দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক ইসলামী ছাত্রশিবির সদস্যদের নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল শনিবার (১২ জুলাই) মাগরিবের নামাজের পর উপজেলা জামায়াত অফিসে এই সভার আয়োজন করে বোচাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর মাওলানা আনিসুর রহমান। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, সদস্য, জেলা কর্মপরিষদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এ কে এম আফজালুল আনাম, বিরল-বোচাগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী। সভার পুরো পরিবেশটি এক মিলনমেলায় পরিণত হয়। সাবেক শিবির সদস্যরা দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা করে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আগামীর পথচলা নিয়ে একমত হন।

Manual5 Ad Code