৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

রমাজানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার দাবীতে পলাশবাড়ীতে জামায়াতের মিছিল

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৫
রমাজানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার দাবীতে পলাশবাড়ীতে জামায়াতের মিছিল

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু:- মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবি ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ ঘটিকায় গাইবান্ধা রোড উপজেলা জামায়াতের কার্যালয় থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখা জামায়াতের আয়োজনে মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রংপুর রোড বেলের ঘাট মোরে গিয়ে সমাপ্ত হয়। সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা আমির
মোঃ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মাওলানা সাখায়াত হোসেন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার সাংগঠনিক সেক্রেটারী ও গাইবান্ধা ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা অধ্যাপক নজরুল ইসলাম লেবু, বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন উপজেলা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবু তালেব সরকার, উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি মোঃ বেলাল উদ্দিন,৪নং বরিশাল ইউনিয়ন সভাপতি মোঃ শামিম প্রধান সহ জামায়াতের ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বাজারে এখনো দ্রব্য মূল্যের দাম বেশি গরিব খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস অবস্থা। তাই তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রমজানে যেন দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল থাকে সেই দিকে নজর দিতে বলেন এবং রমজান মাসে যেন দিনের বেলা কোনো হোটেল রেস্তোরা খোলা না থাকে সেই দিকে প্রশাসনকে নজর দিতে জোর দাবি করেন।

Manual1 Ad Code