৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

গ্রেফতারি পরোয়ানা থাকতেও চাকরিতে বহাল এসআই শাহাবুদ্দিন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৫
গ্রেফতারি পরোয়ানা থাকতেও চাকরিতে বহাল এসআই শাহাবুদ্দিন

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:- ঢাকা কোতোয়ালি থানার সাবেক এস আই শাহাবুদ্দিনের বিরুদ্ধে ২০-৮-২০২৪ এ একটি মামলা ডায়ের করেন এডভোকেট হান্নান ভূঁইয়া সাংবাদিকদের তথ্যচিত্রে উঠে আসে এ মামলার সাক্ষী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ মোট এডভোকেট ৪০ জন।

এ বিষয়ে সাংবাদিক তথ্য জানতে চাইলে মামলার বাদী হান্নান ভূঁইয়া বলেন গত ২০/০৯/২০২৩ ইংরেজি সময় দুপুর বারোটা ১০ ঘটিকায় ঢাকা আইনজীবী সমিতি প্রাঙ্গণ হইতে পূর্ব দিক যাইতে রাস্তার মাথায় মেইনরোড ও স্টার হোটেলের সামনে কোতোয়ালি থানাধীন এলাকায় তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় মামলার বাদী এডভোকেট হান্নান সহ আরো মহিলা আইনজীবী প্রায় পাঁচ থেকে ছয়শ আইনজীবী তৎকালীন সরকার বিরোধী একটি শান্তিপূর্ণ মিছিল বের করে।
সিএমএম কোর্টের সামনে যাওয়ার সময় সিভিলে থাকা বেশ কয়েকজন এবং কোতয়ালী থানার সাবেক এস,আই শাহাবুদ্দিন সহ আরো পোশাক ধারী কিছু পুরুষ পুলিশ সদস্য এসে মহিলা এডভোকেট দের উপরে হামলা করেন।
এ সময় ৩০ থেকে ৪০ জন এডভোকেট গুরুতর আহত হন।
এরপর সাংবাদিক মুঠো ফোনে কোতোয়ালি থানার সাবেক এস,আই শাহাবুদ্দিনের এর কাছে তথ্য জানতে চাইলে সাংবাদিকদের হুমকি দেন এসআই শাহাবুদ্দিন

Manual3 Ad Code

এবং এ বিষয় তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারনে কোন মামলা নেয়া হয় নাই জানালেন এডভোকেট হান্নান ভুইয়া।
এই মামলার আসামি রয়েছেন এস,আই শাহাবুদ্দিনসহ আরো শীর্ষ পুলিশ কর্মকর্তা গন

Manual4 Ad Code

তাই ৫ ই আগস্ট স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার ক্ষমতার পতন হলে এই মামলা’টি রুজু হয়। মামলার নং ১২৯৫-২০২৪ কোতোয়ালী থানা অফিসার ইনচার্জ এই মামলাটি রুজু করে ঢাকা সিএমএম কোর্টে পাঠানো হয়।
সার্বিক পর্যালোচনায় নালিশি দরখাস্ত এফআইআর হিসেবে রুজু’ করে’ তা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জ কোতোয়ালি থানা ডিএমপিকে নির্দেশ প্রদান করা হয় ২০-৮-২০২৪ ইং তারিখে।
তবে এখনো পর্যন্ত এই মামলার কোন আসামী গ্রেফতার করা হয়নি বলে জানান বিজ্ঞ আইনজীবীগণ
এখনো অনেক পুলিশ কর্মকর্তা মামলার আসামি হয়েও পুলিশের চাকরিতে বহাল রয়েছে বলে জানান মামলার বাদী আইনজীবীগণ
এবং এই মামলার সকল আসামিকে গ্রেফতারের দাবী জানান এ মামলার বাদি বিজ্ঞ আইনজীবীগণ

Manual1 Ad Code