১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ের সাইনবোর্ড সরিয়ে নতুন নাম করন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫
পলাশবাড়ীতে বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ের সাইনবোর্ড সরিয়ে নতুন নাম করন

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু:-গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ের সাইনবোর্ড সরিয়ে নতুন প্রস্তাবিত নামের সাইনবোর্ড লাগিয়ে দিলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় স্কুলের সামনের ফটকে নতুন নাম করনের সাইনবোর্ড টি লাগিয়ে দেয়া হয়।
স্কুল প্রধান শিক্ষক হারুন অর রশীদের কাছে বিষয় টি জানতে চাইলে তিনি সত্যতা শিকার করে বলেন ৫ আগষ্টের পর ইতি মধ্যে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর সাইনবোর্ড আমরা সরিয়ে ফেলেছি। তিনি আরো বলেন সরকার থেকে নির্দেশনা আশা মাত্রই বঙ্গবন্ধু নাম টি সকল জায়গা থেকে সরিয়ে ফেলা হবে বলে তিনি জানান।

Manual6 Ad Code


এদিকে পলাশবাড়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইউছুব মন্ডল উল্লাস বলেন জুলাই আগষ্ট বিপ্লবের পর ফ্যাসিস্ট আওয়ামী নেতাদের নাম করনের কোন প্রতিষ্ঠান এই নতুন স্বাধীন বাংলাদেশে থাকবে না আর কেউ যদি তা রাখার জন্য অপচেষ্টা করে তা আমরা কখনোই হতে দিবো না ইনশাআল্লাহ।