১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমীতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫
সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমীতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Manual6 Ad Code

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমীতে বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।

Manual3 Ad Code

মেসার্স সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমী অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার (২২ ডিসেম্বর) সকালে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ১৫৯ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

শিক্ষার্থীদের মেধা যাচাই ও শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

জানা গেছে, ২০১৪ সাল থেকে নিয়মিতভাবে এ বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে মেসার্স সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমী অ্যাসোসিয়েশন, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করেছে। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন সেতাবগঞ্জ চিনিকলের এডিএম আরমান সরওয়ার।

Manual3 Ad Code

এ সময় তিনি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

Manual3 Ad Code

আয়োজক সূত্রে জানা যায়, পরীক্ষা শেষে নির্ধারিত সময় অনুযায়ী ফলাফল প্রকাশ করা হবে।

Manual8 Ad Code