১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর ‘ব্লেড বাবু’ হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেফতার 

admin
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৫
রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর ‘ব্লেড বাবু’ হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেফতার 

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:- রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান দুই আসামি রাজন (৩৫) এবং রনিকে (২৬) গ্রেফতার করেছে ডিএমপি’র ডিবি-মিরপুর বিভাগ।

Manual6 Ad Code

গত বুধবার রাত ১১টায় গোপন তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাজন ও রনি দুই ভাইকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি চৌকস দল। পরে রাত ৩টার সময় গ্রেফতারকৃত রনির দেখানো মতে রাজধানীর পল্লবী থানাধীন স্বপ্ননগর নতুন রোডের বাদশা মিয়ার চায়ের দোকানের সামনে টিনের বেড়ার নিচ থেকে ব্লেড বাবুর হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গত ২০ জানুয়ারি বিকালে পল্লবীর বঙ্গবন্ধু কলেজের সামনে আধিপত্য বিস্তার, চুরি ও ছিনতাইয়ের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে রাজন গ্রুপের সদস্যদের এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধরে মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু গুরুতর আহত হয়। পরে স্থানীয় একটি হাসপাতালে এবং সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২১ জানুয়ারি পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রাবেয়া আক্তার মিম।’

ডিবি-সূত্রে আরো জানা যায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে তৎপরতা শুরু করে।

ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ড সংঘটিত হওয়ার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত করতে সক্ষম হয় এবং ২০ জানুয়ারি ২০২৫ রাত ১১টা ৫০ মিনিটে পল্লবী থানাধীন সিরামিক রোড এলাকায় অভিযান পরিচালনা করে মামলার অন্যতম আসামি মো. মুরাদ (২৭) কে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগ।

Manual7 Ad Code

পরবর্তীতে ২৪ জানুয়ারি ২০২৫ মিরপুর-১০ নম্বর এলাকা হতে ইরফান হোসেন তুফান (১৯) কে এবং ২৬ জানুয়ারি ২০২৫ রাত ১টায় মামলার অন্যতম আসামি রাব্বি ওরফে কুত্তা রাব্বি (১৮) কে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগ।

পরবর্তীতে ২৬ জানুয়ারি ২০২৫ রাত ৮টায় পল্লবী থানাধীন কালাপানি এলাকা থেকে আরেক আসামি সাজ্জাদকে গ্রেফতার করা হয়। এ নিয়ে বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় মোট ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত রাজন ও রনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Manual3 Ad Code