৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বি এন পি -দাঁড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিহত শাকিনুর এর পরিবারের পাশে।

প্রকাশিত আগস্ট ১৭, ২০২৪
বি এন পি -দাঁড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিহত শাকিনুর এর পরিবারের পাশে।

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু

Manual5 Ad Code

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলন চলাকালে ঢাকায় গুলিতে নিহত শাকিনুর কে আর্থিক সহায়তা প্রদান ও তার পরিবারের পাশে দাড়ালেন গাইবান্ধা জেলা ও পলাশবাড়ী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
১৬ আগস্ট শুক্রবার বিকেলে ১নং কিশোরগাড়ী ইউনিয়নের কিশোরগাড়ী গ্রামে নিহতের বাড়ীতে কবর জিয়ারতের সময় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। নিহতের বাবা-মা স্ত্রী ও একমাত্র ছেলের খোঁজ খবর নেন ও তার পরিবারের পাশ্বে দাঁড়ানের আশ্বাস প্রদান করেন বিএনপি নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম,গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিক,পলাশবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আঃ সামদ মন্ডল,পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আবু আলা মওদুদ,পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মোশফেকুর রহমান রিপন,গাইবান্ধা জেলা বিএনপির বৈদেশিক বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ,
পলাশবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল,
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ রউফ প্রধান আঞ্জু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছাইফুল ইসলাম,পৌর বিএনপির সহ-সভাপতি আজাদুল আকন্দ, কিশোগাড়ী ইউনিয়নের সভাপতি মোস্তাক আহম্মেদ,সাধারন সম্পাদক সুজন মাষ্টার,
সাংগঠনিক সম্পাদক লিটন,উপজেলা যুবদল এর সদস্য সচিব রাজু আহম্মেদ,সিঃ যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু,পৌর যুবদলের আহবায়ক লতিফ,সদস্য সটিব হেমাইদুল,সিঃ যুগ্ম আহবায়ক রুহুল আমিন,পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক সোহাগ প্রধান লিটন,পৌর শ্রমিক দলের আহবায়ক রাজু সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনে সরাসরি অংশ নিয়ে গত ৫ আগষ্ট বিকাল ৫টায় ঢাকার আশুলিয়া বাইবেল ওভার ব্রীজের সামনে বুকে গুলি ছেদ করে বের হয়ে সে নিহত। নিহত শাকিনুর পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের কিশোরগাড়ী গ্রামের মো, জালিম মন্ডল এর পুত্র।

Manual6 Ad Code