৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিশু হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড

admin
প্রকাশিত মার্চ ৬, ২০২৪
শিশু হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড

Manual3 Ad Code

আসাদুজ্জামান আহমেদ টিটু: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ বছরের শিশু জয়ন্ত হত্যা মামলায় চারজনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার এক আসামি উপস্থিত থাকলেও অন্য তিনজন ছিলো পলাতক।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জের মঙ্গলখালি এলাকার শাহিন, বলাই নগরের আলমগীর, বানিয়াদি এলাকার অনিক চন্দ্র দাস এ আশিক চন্দ্র দাস। তাদের অনিক ছাড়া অন্যরা পলাতক।

Manual6 Ad Code

পুলিশ জানায়, ২০১৮ সালের ৫ জুন রাত আটটার দিকে রূপগঞ্জের বানিয়াদী ঋষিপাড়া এলাকার বাড়ি থেকে নিখোঁজ হয় ১০ বছরের শিশু জয়ন্ত চন্দ্র দাশ। পরদিন শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পাঁচ লাখ টাকা মুক্তিপন চেয়ে ফোন করে আসামিরা। তবে টাকা দিতে অপারকতা অজ্ঞতা জানায় জয়ন্তর পরিবার। নিখোঁজের দুইদিন পর হাত-পা বাঁধা অবস্থায় ঋষিপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে শিশুটি লাশ উদ্ধার করে পুলিশ।

Manual7 Ad Code

এ ঘটনায় শিশুটির বাবা রূপগঞ্জ থানায় ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় ১২ জনের সাক্ষ্য শেষে আদালত মামলার চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মামলা বিচারাধীন অবস্থায় সুমন নামে এক আসামি মারা গেছে। পাশাপাশি পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত

Manual1 Ad Code