৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৪
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

Manual5 Ad Code

 বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

Manual3 Ad Code

আজ শনিবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

Manual8 Ad Code

পরে নেতৃবৃন্দ বেদীর পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শৃংখল মুক্তির মহানায়কের প্রতি বিনম্র সম্মান প্রদর্শন করেন।

Manual6 Ad Code

এরপর তারা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Manual1 Ad Code

দুপুর পৌনে তিনটায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে তারা মন্তব্য লিখে স্বাক্ষর করেন।