৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

মহান বিজয় দিবস ২০২৩।

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৩
মহান বিজয় দিবস ২০২৩।

Manual8 Ad Code

তালহা চৌধুরী রুদ্র, বিশেষ প্রতিনিধি: আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির উৎসব ও আনন্দের দিন। বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন।মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিজয় দিবস উদযাপন করা হয়েছে ।তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন

Manual4 Ad Code

মহান বিজয় দিবস উপলক্ষ্যে শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে ৬টা ২০ মিনিটে আনোয়ারা উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ইশতিয়াক ইমন, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো.সোহানুর রহমান সোহাগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মোমিন, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মহিউদ্দীন আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এরপর থেকে একে একে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

Manual4 Ad Code

এদিন সকাল ১০টা থেকে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সবশেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Manual5 Ad Code

বান্দরবান থেকে:দিনের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে জেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন,পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন।এছাড়াও সরকারি সকল দপ্তরের উর্ধতন কর্মকর্তা, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়ামে সকাল ৮টায় বেলুন ও পায়রা উড়িয়ে মহান বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। বর্ণিল পোশাকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন নজর কেড়েছে স্টেডিয়ামে আগত হাজারো দর্শনার্থীর।কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেয় বাংলাদেশ পুলিশ, আনসার সহ বিভিন্ন স্কুল কলেজ,সরকারি প্রতিষ্ঠান।

এছাড়া বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যেদের সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান, অনাথ আশ্রম, এতিমখানা, হাসপাতাল, জেলখানায় উন্নতমানের খাবার পরিবেশন, বিকেলে স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যায় মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার, গীর্জায় ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।