১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ার সাতটি আসনে নৌকায় মনোনয়ন পেয়েছেন

admin
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৩
বগুড়ার সাতটি আসনে নৌকায় মনোনয়ন পেয়েছেন

Manual4 Ad Code

আরাফাত হোসেন,,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনীত প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বগুড়ার সাতটি আসনের নৌকা মার্কার প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।

Manual6 Ad Code

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বর্তমান এমপি সাহাদারা মান্নান। তিনি সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

Manual6 Ad Code

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে তৌহিদুর রহমান মানিক। তিনি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র।

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে সিরাজুল ইসলাম খান রাজু। তিনি আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান।

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে হেলাল উদ্দিন কবিরাজ। তিনি কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে মজিবর রহমান মজনু। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান।

Manual8 Ad Code

বগুড়া-৬ (সদর) আসনে বর্তমান এমপি রাগেবুল আহসান রিপু। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মো. মোস্তফা আলম। তিনি বিএমএ ও স্বাচিপ বগুড়ার সভাপতি।

Manual1 Ad Code