১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

বেগমগঞ্জে নকল বৈদ্যুতিক ক্যাবল বিক্রি করায় অভিযোগে দুই লাখ টাকা জরিমানা

প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৩
বেগমগঞ্জে নকল বৈদ্যুতিক ক্যাবল বিক্রি করায় অভিযোগে দুই লাখ টাকা জরিমানা

Manual7 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:

Manual6 Ad Code

নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলায় চৌমুহনী ইমতিয়াজ ইলেকট্রনিক্সে নকল বৈদ্যুতিক ক্যাবল বিক্রির অপরাধে এক দোকানিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় চৌমুহনী হকার্স মার্কেটের ইমতিয়াজ ইলেকট্রনিক্সে এ অভিযান চালানো হয়। নোয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) মো. কাওছার মিয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে বিআরবি ক্যাবলের সদৃশ স্টিকার লাগানো নকল তার বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। পরে মালিক সাইফুল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। অভিযানের সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলীসহ জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল উপস্থিত ছিল। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকারের ওই কর্মকর্তা।

Manual7 Ad Code