১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

টাংগাইলের দেলদুয়ারে দুটি ইউনিয়নে দিনব্যাপী কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা করলেন এমপি টিটু

প্রকাশিত আগস্ট ২৭, ২০২৩
টাংগাইলের দেলদুয়ারে দুটি ইউনিয়নে দিনব্যাপী কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা করলেন এমপি টিটু

Manual3 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল)

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাংগাইলের দেলদুয়ারে দুটি ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্রে পরিদর্শন মতবিনিময় সভা করলেন এমপি টিটু।
আজ ২৭ শে আগষ্ট রবিবার আটিয়া ইউনিয়ন ও পাথরাইল ইউনিয়নের ভোট কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকালে আটিয়া শাহানশাহী উচ্চ বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্র, নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র, পাথরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, কৈজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, মঙ্গলহাড় সরকারি ভোট কেন্দ্র পরিদর্শন ও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপস্তিত জনসাধারণের সাথে মতবিনিময় সভা শেষে, বিকালে আটিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ পাষাণ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

Manual1 Ad Code

টাংগাইল -৬ নাগরপুর দেলদুয়ার আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

Manual2 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর- মুক্তিযোদ্ধা মোঃ খন্দকার ফজলুল হক, দেলদুয়ার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ এসানুল হক সুমন, পাথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাম প্রসাধ আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।
এসময় আটিয়া ও পাথরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণসম্পাদকসহ ওয়ার্ড আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ সদস্য বক্তব্যে বলেন, দেলোয়ার উপজেলায় এই সাড়ে চার বছর এ যে উন্নয়ন এসেছে গত ৪০ বছরে ও আসেনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের দাড়া অব্যাহত রাখতে সকল কে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে আহবান জানান।

Manual7 Ad Code