২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলের সখীপুরে বিকাশ এজেন্ট ব্যবসায়ী ও মুদি দোকানদার দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

প্রকাশিত জুলাই ২০, ২০২৩
টাঙ্গাইলের সখীপুরে বিকাশ এজেন্ট ব্যবসায়ী ও মুদি দোকানদার দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামে রাস্তার উপর তাদের মরদেহ দেখতে পাওয়া যায়। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এর আগে বুধবার (১৯ জুলাই) রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে ধারণা করছে এলাকাবাসী ও তাদের স্বজনরা।

Manual1 Ad Code

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

নিহতরা হলেন— উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামে আবুল হোসেনের ছেলে শাহজালাল (৩৫) এবং নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৪৫)।

Manual4 Ad Code

পরিবার ও স্থানীয়রা জানান, শাহজালাল ও মজনু বাঘেরবাড়ি বাংলা বাজারে মুদি দোকান ও বিকাশের ব্যবসা করত। বুধবার রাতে দোকান বন্ধ করে ওই দুজন বাড়ির উদ্দেশে রওনা হয়। পরে তারা আর বাড়িতে ফিরেনি। বৃহস্পতিবার সকালে রক্তাক্ত অবস্থায় রাস্তায় তাদের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

ওসি রেজাউল করিম জানান, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল করা হচ্ছে। আইনি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত পরে জানা হবে।