১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক বিতরণ

প্রকাশিত জুলাই ৬, ২০২৩
প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক বিতরণ

Manual7 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে নির্যাতিত, অসহায় ও দলীয় নেতাকর্মীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। সোনাইমুড়ীতে ৯জন ও চাটখিলে ৪জনের মাঝে ৬লাখ ৪০হাজার টাকার চেক বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে চাটখিল উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়া’র সভাপতিত্বে ৪জন নির্যাতিত, অসহায় ও দলীয় নেতাকর্মী’র মাঝে ১লাখ ৯০হাজার টাকার চেক এবং দুপুরে সোনাইমুড়ী উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ৯জন নির্যাতিত, অসহায় ও দলীয় নেতাকর্মী’র মাঝে ৪লাখ ৫০হাজার টাকার চেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম বিতরণ করেন।

Manual6 Ad Code

চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চাটখিল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র আহসান হাবীব সমীর, চাটখিল পৌর আওয়ামীলীগ সভাপতি শাহজাহান খাঁন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code