১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আপনাকে মিস করব তামিম ভাই : তাসকিন

প্রকাশিত জুলাই ৬, ২০২৩
আপনাকে মিস করব তামিম ভাই : তাসকিন

Manual3 Ad Code
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তামিমের বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন পেসার তাসকিন আহমেদ।বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজের প্রোফাইল পিকচার পরিবর্তন করেন তাসকিন, তামিমের সঙ্গে একটি ছবি প্রোফাইল পিকচার হিসেবে দিয়েছেন।

আর ক্যাপশনে লিখেছেন, ‘আপনার সঙ্গে যাত্রাটা অনেক লম্বা, মাঠ ও মাঠের বাইরে আপনার সঙ্গে রয়েছে অনেক মুহূর্ত ও স্মৃতি।  ভাই ও অধিনায়ক হিসাবে আপনি আমাদের যে সমর্থন দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমরা আপনাকে মিস করব তামিম ভাই।’