১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

ড্রোন দিয়ে মশা খুঁজছে ডিএনসিসি

প্রকাশিত জুলাই ৫, ২০২৩
ড্রোন দিয়ে মশা খুঁজছে ডিএনসিসি

Manual5 Ad Code

ঢাকা: উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেছেন, এডিস মশা নিধনে আগামী ৮ জুলাই থেকে টানা একমাস ক্রাশ প্রোগ্রাম চালানো হবে।

বুধবার (৫ জুলাই) বেলা ১১টায় মোহাম্মদপুরে ড্রোনের সাহায্যে ছাদ বাগানে মশার প্রজননস্থল চিহ্নিতকরণের লক্ষ্যে সার্ভে কার্যক্রম শুরুর সময় তিনি এ কথা বলেন।

Manual2 Ad Code

বর্ষা মৌসুমে এডিস মশার উপদ্রবের কথা উল্লেখ করে সেলিম রেজা বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে সারা বছরই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এখন বর্ষা মৌসুমে এডিস মশার উপদ্রব বেড়েছে।

Manual7 Ad Code

এডিস মশা নিধনে ড্রোনের মাধ্যমে বাসাবাড়ির ছাদে পানি জমে আছে কি না বা জমে থাকা পানিতে মশার প্রজনন আছে কি না তা সার্ভে করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী চার দিনের মধ্যে পৃথক পাঁচটি ড্রোনের মাধ্যমে নগরের বাসা বাড়িগুলো সার্ভে করা হবে।

তিনি বলেন, শহরে একটি বাড়ির ছাদের সঙ্গে আরেকটি ছাদ লেগে আছে। সার্ভে করার জন্য প্রত্যেক ছাদে হেঁটে হেঁটে যাওয়ার সম্ভব নয়। এখন এক জায়গায় দাঁড়িয়ে একটি ড্রোনের মাধ্যমে প্রায় দুই কিলোমিটার এলাকার ছাদ সার্ভে করা যায়। এভাবে পাঁচটি ড্রোনের মাধ্যমে নগরের প্রতিটি এলাকার বাড়ির ছাদ সার্ভে করা হবে। সার্ভে কার্যক্রম পরিচালনার সঙ্গে ভ্রাম্যমাণ আদালতও থাকবে। যে বাড়ির ছাদে মশার লার্ভা পাওয়া যাবে, তাৎক্ষণিক তাদের জরিমানা করা হবে।

Manual6 Ad Code

ডেঙ্গু থেকে বাঁচার উপায় উল্লেখ করে সেলিম বলেন, এডিস মশা স্বচ্ছ পানিতে জন্মায়। তাই বাসা বাড়িতে কোনো পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। ডেঙ্গু থেকে বাঁচতে প্রত্যেককে নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান, স্থানীয় কাউন্সিলররা প্রমুখ।