২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

নাগরপুরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত জুন ২৩, ২০২৩
নাগরপুরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Manual5 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): টাংগাইলের নাগরপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকালে বাংলাদেশ আওয়ামীলীগ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের উদ্যোগে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করেন। নাগরপুর

Manual6 Ad Code

উপজেলা আওয়ামীলীগ নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান মোঃ কুদরত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে, বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি কাজী এটিএম বুলবুল, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোপাল চন্দ্র সাহা, মোঃ আনিসুর রহমান আনিস, মতিয়ার রহমান মতি, যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, আব্দুল আলীম দুলাল, নাগরপুর উপজেলা আওয়ামীগের সংগঠনিক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীদুল ইসলাম খান অপু, শেখ সামছুল হক, প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামীলীগ ইউনিয়ন আওয়ামীলীগ সহ ওয়ার্ড আওয়ামীলীগ এবং উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগসহ ইউনিয়ন পর্যায়ের সকল নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code