১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

১০ দফা দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মসূচি

প্রকাশিত জুন ২৩, ২০২৩
১০ দফা দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মসূচি

Manual7 Ad Code

১০ দফা দাবিতে রাজধানী ঢাকায় শুরু হতে যাচ্ছে জাতীয়তাবাদী শ্রমিক দলের পদযাত্রা কর্মসূচি। কর্মসূচি সফল করতে এরই মধ্যে বাড্ডার সুবাস্তু টাওয়ার ও আশপাশে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন।

Manual5 Ad Code

শুক্রবার (২৩ জুন) জুমার নামাজের পর সুবাস্তু টাওয়ারের সামনে থেকে পদযাত্রা শুরু হওয়ার কথা ছিল। তবে জুমার নামাজের পর নেতাকর্মীরা আসতে শুরু করেন। পদযাত্রার আগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে জানান, বিকেল ৩টার পর পদযাত্রা শুরু হবে। সুবাস্তু টাওয়ারের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে এসে শেষ হবে।

Manual8 Ad Code