১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সালমানের দেহরক্ষীরা আমার সঙ্গে কুকুরের মতো ব্যবহার করে; হেমা

প্রকাশিত জুন ২৩, ২০২৩
সালমানের দেহরক্ষীরা আমার সঙ্গে কুকুরের মতো ব্যবহার করে; হেমা

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক: নিরাপত্তারক্ষীদের কারণে বিতর্কের মুখে পড়েছেন বলিউড ভাইজান সালমান খান। সম্প্রতি ‘দাবাং থ্রি’ ছবির সালমানের সহ-অভিনেত্রী হেমা শর্মা বিস্ফোরক অভিযোগ এনেছেন সালমান খানের দেহরক্ষীর বিরুদ্ধে।

Manual2 Ad Code

তবে শুধুই দেহরক্ষী নয়, হেমার অভিযোগ সালমান সব কিছু জেনেও চুপ ছিলেন। খবর আনন্দবাজারের।

Manual3 Ad Code

এক সাক্ষাৎকারে হেমা বলেন, আমি সালমানের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। একবার দেখা করার জন্য অনেক চেষ্টা করেছিলাম। ‘দাবাং থ্রি’ ছবিতে সালমানের সঙ্গেই আমার এক দৃশ্যে অভিনয় করার কথা ছিল। সুযোগটা পেয়ে সত্যিই আনন্দ পেয়েছিলাম। কিন্তু ওই দৃশ্যের শুটিংয়ের সময় সালমান ছিলেন না। স্বাভাবিকভাবেই আমি খুব হতাশ হয়ে পড়ি। সালমানের সঙ্গে আমার আর দেখা করা হয়নি।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, ‘বিগ বস’ রিয়েলিটি শো পণ্ডিত জনার্দনের সঙ্গে আমার পরিচয় হয়। আমরা দুজনে গিয়েছিলাম সালমানের সঙ্গে দেখা করতে। কিন্তু তখন সালমানের দেহরক্ষীরা আমার সঙ্গে কুকুরের মতো ব্যবহার করে। আমি জানি, এই ঘটনা সালমান জেনেও কিছু বলেননি। এ ঘটনার পর ১০ দিন আমি রাতে ঘুমাতে পারিনি।