১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নওগাঁর মহাদেবপুরে ট্রাক চাপায় সিএনজি চালক সহ ৪ জন নিহত।

প্রকাশিত জুন ৫, ২০২৩
নওগাঁর মহাদেবপুরে ট্রাক চাপায় সিএনজি চালক সহ ৪ জন নিহত।

Manual1 Ad Code

মোঃ মিজানুর রহমান মানিক স্টফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

নওগাঁর মহাদেবপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চারজন নিহত হয়েছেন। সোমবার (৫ জুন) নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে হাট চকগৌরি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

Manual6 Ad Code

ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় তৎক্ষণাৎ নিশ্চিত করলেও একজনের পরিচয় এখনো জানা যায়নি। নিহতরা হলেন, পাপ্পু সরদার (৫০) সিএনজি চালক, চকপাথুরিয়া, নওগাঁ সদর, নাজমুল ইসলাম (২২) পিতা: আব্দুস সালাম, খলিশাকুড়ী, সিরাজগঞ্জ সদর, তানভীর আহমেদ চৌধুরী (২৪) পিতা: আব্দুল জব্বার, সাটিকাবাড়ী, সিরাজগঞ্জ সদর, ও অজ্ঞাত এক।

মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code