৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মধুপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছে

প্রকাশিত জুন ৪, ২০২৩
মধুপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছে

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইলের মধুপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সাথে থাকা আরও এক মোটরসাইকেল আরোহী অপর বন্ধু গুরুতর আহত হয়েছেন। রবিবার (০৪ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার গারোবাজার-কাকরাইদ মহাসড়কের হাজীবাড়ী মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া এলাকায় মো. সুরুজ আলীর ছেলে ছাব্বির আলম (১৮), মো. রমজান আলীর ছেলে হাবিব (১৬)। আহত হলেন, আনিসুর রহমানের ছেলে মো. সাদিক (১৮)। তারা তিন বন্ধু ছিলেন। আহত সাদিককে স্থানীয়রা উদ্ধার করে পাশ্ববর্তী ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠিয়েছে স্থানীয়রা।

Manual4 Ad Code

এ ঘটনায় মধুপুর থানা (এসআই) মামুন জানান, মোটরসাইকেলযোগে তিনবন্ধু লেগুরবাজার থেকে গারোবাজার যাচ্ছিল। পথিমধ্যে তারা হাজাবাড়ী মোড় নামক স্থানে পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই বন্ধু মারা যায় এবং আহত আরেক বন্ধু।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার থানায় আনা হয়েছে। আহত সাদিককে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়েছে স্থানীয়রা। মরদেহের সুরতহাল করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তারা অনলাইন ভিত্তিক ফিন্যান্সিয়াল কাজের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিভাবে জানা যায়।

Manual5 Ad Code