১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আগামী তিন বছরের জন্য টাঙ্গাইল জেলা যুবলীগের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

admin
প্রকাশিত মে ৩১, ২০২৩
আগামী তিন বছরের জন্য টাঙ্গাইল জেলা যুবলীগের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

Manual1 Ad Code

আগামী তিন বছরের জন্য টাঙ্গাইল জেলা যুবলীগের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
_____________________
স্টাফ রিপোর্টার : আগামী তিন বছরের জন্য টাঙ্গাইল জেলা যুবলীগের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মাধ্যমে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। মো. মাসুদ পারভেজকে সভাপতি ও আবু সাইম তালুকদার বিপ্লবকে সাধারণ সম্পাদক করে বুধবার (৩১ মে) এ কমিটি দেওয়া হয়।

Manual1 Ad Code

যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, টাঙ্গাইল জেলা শাখায় পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

কমিটিতে মো. মনিরুজ্জামান খান মিন্টুকে সহসভাপতি, নুর মোহাম্মদ সিকদার মানিককে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মো. মোস্তাফিজুর রহমান সোহেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

Manual5 Ad Code

এই কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, টাঙ্গাইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত ২৭ মে অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code