১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন

admin
প্রকাশিত মে ১৭, ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন

Manual7 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি।

Manual8 Ad Code

বক্তব্য রাখেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সহ-সভাপতি আশরাফউজ্জামান স্মৃতি, যুগ্মসাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, জেলা

স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসি আক্তার রুনু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান প্রমুখ।

Manual6 Ad Code

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code