৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

বান্দরবানের লামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০১৯
বান্দরবানের লামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

Manual4 Ad Code

উনুয়ই মার্মা রুহি,বান্দরবান প্রতিনিধিঃ

Manual3 Ad Code

উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. রিয়াজ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার লামা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি ডলুঝিরি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। রিয়াজ পৌরসভা এলাকার ৩নং ওয়ার্ড হাসপাতাল পাড়ার বাসিন্দা মো. শাহ আলমের ছেলে।
সূত্র জানায়, শিশু রিয়াজসহ তার মা বাবা সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির কাছাকাছি ডলুঝিরিস্থ খামার বাড়িতে কাজ করতে যান। এক পর্যায়ে খেলারচ্ছলে খামার বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরে অনেক খোঁজাখুঁজির পর রিয়াজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনেরা। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পুকুরের পানিতে ডুবে শিশু রিয়াজের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, ঘটনাটি খুবই দু:খ জনক।

Manual8 Ad Code