৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির আওতাধীন চট্টগ্রাম মহানগর কমিটির অধীনে বায়েজিদ থানা কমিটি অনুমোদন

প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৩
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির আওতাধীন চট্টগ্রাম মহানগর কমিটির অধীনে বায়েজিদ থানা কমিটি অনুমোদন

Manual5 Ad Code

চট্টগ্রাম ডেস্কঃ

Manual4 Ad Code

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির আওতাধীন চট্টগ্রাম মহানগর কমিটির অধীনে বায়েজিদ থানা কমিটি ২১ এপ্রিল ২০২৩ শুক্রবার বিভাগীয় কমিটির অস্থায়ী কার্যালয়ে ৩.৩০ ঘটিকায় কমিটি অনুমোদনের প্রাক্কালে সংক্ষিপ্ত এক সভা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি সুজিত দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণপদ আচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ, সহ-সাধারণ সম্পাদক দয়াল সামন্ত, সহ আইন বিষয়ক সম্পাদক তাপস ধর। চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক পিংকু ভট্টাচার্য্য, কার্যকরী সদস্য(১) ডাঃ অপূর্ব ধর প্রমূখ।সভায় সবার সম্মতিক্রমে ডাঃ নারায়ণ বৈদ্যকে সভাপতি এবং ডাঃ ঝুটন শর্মা কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি সুজিত দাশ ও সাধারণ সম্পাদক পিংকু ভট্টাচার্য্য স্বাক্ষর করে অনুমোদন দেন। সভায় বক্তারা বলেন কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিকের নির্দেশে চট্টগ্রাম বিভাগীয় কমিটির কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলা, মহানগর,থানা/উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে হিন্দু মহাজোটের কার্যক্রম প্রসারিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। নবনির্বাচিত কমিটির সভাপতি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন বায়েজিদ থানার প্রতিটি পর্যায়ে এমনকি প্রতিটি সনাতনীদের একটি আদর্শীক মডেল সংগঠন হিসেবে গড়ে তুলব। আগামী মে মাসের ১৫ তারিখের মধ্যে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাব এই প্রত্যাশা রাখি।এতে আরো উপস্থিত ছিলেন সুমন চৌধুরী, ডাঃ সজীব নাথ,রিটন চৌধুরী, ডাঃ কাকন মহাজন,পলাশ সেন প্রমূখ।

Manual6 Ad Code