৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

বঙ্গবন্ধুর সমাধিতে ডিজিএফআই মহাপরিচালকের শ্রদ্ধা

প্রকাশিত মার্চ ১৭, ২০২৩
বঙ্গবন্ধুর সমাধিতে ডিজিএফআই মহাপরিচালকের শ্রদ্ধা

Manual3 Ad Code

বঙ্গবন্ধুর সমাধিতে ডিজিএফআই মহাপরিচালকের শ্রদ্ধা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক।

Manual8 Ad Code

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন তিনি।

এ সময় অস্ট্রেলিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিন ও তুরস্কের সাতজন সামরিক প্রতিনিধি ও তাদের পরিবার, ডিজিএফআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

ডিজিএফআই মহাপরিচালক দুপুর ১২টা ৩৫ মিনিটে সড়কপথে বঙ্গবন্ধুর সমাধিতে পৌঁছান। পরে মহাপরিচালক সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও পরিদর্শন বইতে সই করে সমাধিসৌধ ত্যাগ করেন।

Manual5 Ad Code