২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

চাটখিল- সোনাইমুড়ীতে একটিভ ফাউন্ডেশনের ২০হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু

প্রকাশিত মার্চ ১০, ২০২৩
চাটখিল- সোনাইমুড়ীতে একটিভ ফাউন্ডেশনের ২০হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু

Manual3 Ad Code

চাটখিল- সোনাইমুড়ীতে একটিভ ফাউন্ডেশনের ২০হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু


মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে নোয়াখালী -১ (চাটখিল ও সোনাইমুড়ী) সংসদীয় এলাকায় ২০হাজার পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুক্রবার সকালে উদ্বোধন করা হয়। চাটখিল উপজেলার ৬নং পাঁচগাও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইফতার ও খাদ্য সামগ্রী কার্যক্রম উদ্বোধন করেন একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির। বিকেলে চাটখিল উপজেলা পরিষদ মাঠে চাটখিল পৌরসভার ৯শত পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এউপলক্ষে চাটখিল পৌর আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান খান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের পরিচালনা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, চাটখিল পৌর মেয়র মোঃ নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, ইউপি চেয়ারম্যান এসএম বাকী বিল্লাহ, সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, আওয়ামীলীগ নেতা ও সাবেক পৌর প্যানেল মেয়র আহসান হাবীব সমীর, সাবেক ছাত্রলীগ আহবায়ক রাজিব হোসেন রাজু প্রমূখ। সভায় একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির বলেন আসন্ন রমজানে নোয়াখালী -১ (চাটখিল- সোনাইমুড়ী) সংসদীয় এলাকার ২০হাজার পরিবারের মাঝে একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। তারমধ্যে পর্যায়ক্রমে চাটখিলে ৯হাজার এবং সোনাইমুড়ীতে ১১হাজার পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।