২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

টাঙ্গাইলে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৩
টাঙ্গাইলে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Manual6 Ad Code

মিম যুলকার নাইন রাফিঃ

Manual6 Ad Code

অমর ২১শে ফেব্রুয়ারি ২০২৩ নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হচ্ছে।

Manual2 Ad Code

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর পুষ্পস্তবকের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

এসময় টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী,টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ,বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড টাঙ্গাইলের বিদ্যুৎ অফিস বিক্রয় বেতন বিভাগ এক নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার পুস্পস্তবক অর্পন করেন।

এরপর একে একে টাঙ্গাইল পৌরসভা, সদর উপজেলা পরিষদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড টাঙ্গাইল, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বীর মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Manual4 Ad Code

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দেশাত্ববোধক গানের অনুষ্ঠান। এছাড়া জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের আয়োজনে দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

Manual8 Ad Code