১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বি‌রোধী দলে বসার প্রস্তাব দি‌য়ে‌ ছি‌লেন প্রধানমন্ত্রী: মেনন।

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৩
বি‌রোধী দলে বসার প্রস্তাব দি‌য়ে‌ ছি‌লেন প্রধানমন্ত্রী: মেনন।

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রা‌শেদ খান মেনন ব‌লে‌ছেন, সংসদ ভব‌নে প্রধানমন্ত্রী আমা‌দেরকে বি‌রোধী দলে বসার জন‌্য প্রস্তাব দি‌য়ে‌ ছি‌লেন। তখন তা‌কে বলে‌ ছিলাম, আমরা এক‌টি প্লার্টফ‌র্মে নির্বাচন ক‌রে‌ ছিলাম। একটা বক্তব‌্য দি‌য়ে এখা‌নে বি‌রোধীদ‌লে বসার কোন জায়গা নেই। আমরা এখনও ১৪ দ‌ল জো‌টে আ‌ছি। আগামী‌তে জো‌টবদ্ধ হ‌য়েই নির্বাচ‌ন করার আশা ক‌রি।

Manual7 Ad Code

বাংলা‌দেশ ওয়ার্কার্স পার্টির ৫০ বছর পূ‌র্তি উপল‌ক্ষে শ‌নিবার (৪ ফেব্রুয়া‌রি) বিকালে টাঙ্গাইল প্রেসক্লা‌ব বঙ্গবন্ধু মিলনায়ত‌নে আ‌য়ো‌জিত দলটির সূবর্ণ জয়ন্তীর আ‌লোচনা সভায় যোগ দেওয়ার আগে সাংবা‌দিকদের এসব কথা ব‌লেন তিনি।

Manual2 Ad Code

রা‌শেদ খান মেনন ব‌লেন, বাংলা‌দেশ এক‌দি‌কে উন্নয়নের ধারায় অগ্রসর হ‌চ্ছে। অন‌্যদি‌কে দে‌শের প্রতি বৈষম‌্য এবং দূর্নীতি চরমভা‌বে বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে দে‌শের উন্নয়‌ন হ‌লেও এর ফলাফল জনগণ পা‌চ্ছে না। এছাড়া দে‌শে সাম্প্রদা‌য়িক ও মৌলবা‌দি শ‌ক্তি আক্রম‌নের মাত্রা ছা‌ড়ি‌য়ে‌ছে। সাম্প্রতিক সম‌য়ে দে‌শের শিক্ষা ব‌্যবস্থাকে কেন্দ্র ক‌রে জামায়াতসহ দে‌শের রাজ‌নৈ‌তিক দলগুলো মা‌ঠে নে‌মে‌ছে।

Manual8 Ad Code

এসময় বাংলা‌দেশ ওয়ার্কার্স পার্টি টাঙ্গাইল শাখার জেলা সভাপ‌তি কম‌রেড গোলাম নওজব পাওয়ার চৌধুরীর সভাপ‌তিত্বে আলোচনা সভা অনুষ্ঠা‌নে বক্তব‌্য রা‌খেন- কম‌রেড আ‌নিসুর রহমান মল্লিক, মো. আজাদ খান ভাসানী, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক মাহমুদুল হাসান পিপলু প্রমুখ। এতে বাংলা‌দেশ ওয়ার্কার্স পার্টির জেলার অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন