৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ডিএসসিসি ২৪ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছে: মেয়র সাঈ

admin
প্রকাশিত আগস্ট ১৪, ২০১৯

Manual3 Ad Code

 

ডিএসসিসি ২৪ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছে: মেয়র সাঈদ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ঈদুল আজহার প্রথম দিনে গত ২৪ ঘণ্টায় প্রায় ১৬ হাজার মেট্রিক টন কোরবানির বর্জ্য অপসারণের মাধ্যমে নগরীকে প্রায় শতভাগ কোরবানির পশুর বর্জ্যমুক্ত করতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার বিকালে নগর ভবন প্রাঙ্গণে কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মেয়র সাঈদ খোকন এসব কথা বলেন।

Manual1 Ad Code

তিনি বলেন, আপনারা জানেন পুরনো ঢাকাবাসীগণ ঈদুল আজহার ২য় এবং ৩য় দিনেও পশু কোরবানি দিয়ে থাকেন। তাই এ দুদিনে আরও ৫ হাজার টন বর্জ্য উৎপন্ন হবে বলে ধারণা করা হচ্ছে- যা ডিএসসিসি দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করবে।

Manual6 Ad Code

উল্লেখ্য, গত বছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কোরবানির পশুর হাটের সংখ্যা ছিল ১৪টি । ঈদুল আজহার ৩দিনে কর্পোরেশন মোট ১৯ হাজার ২০০ টন বর্জ্য অপসারণ করেছিল।

এ বছর হাটের সংখ্যা ১৭টি। তাই বর্জ্যের পরিমাণও কিছুটা বেড়েছে। এ বছর কোরবানির বর্জ্য অপসারণের পরিমাণ দাঁড়াবে ২১ হাজার মেট্রিক টন।

মেয়র সাঈদ খোকন নাগরিক সমাজসহ নগরবাসীদের বর্জ্য অপসারণ কাজে কর্পোরেশনকে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

Manual7 Ad Code

তিনি সংস্থার কর্মকর্তা-কর্মচারীদেরও ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের অক্লান্ত পরিশ্রম এবং নাগরিকদের সহযোগিতার ফলেই নগরীকে ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত করার এ চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হয়েছে।

তিনি ডিএসসিসি আওতাধীন এলাকার নাগরিকদের কোরবানির বর্জ অপসারণ সেবা পেতে ০৯৬১১০০০৯৯৯-এ হটলাইন নম্বরে ফোন করার অনুরোধ জানিয়েছেন।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে বিশিষ্ট কলামিস্ট ও লেখক সৈয়দ আবুল মকসুদ, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তা‌ফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code