তাপস সরকার-ভ্রাম্যমান প্রতিনিধীঃ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা কলসিন্দুর রাস্তা কৃঞ্চপুর বাজার থেকে চকপাড়া মোড় পর্যন্ত (এম আরআইডিপি) প্রকল্পের প্রায় ২ কোটি টাকা ব্যায়ে ২ কিলোমিটার রাস্তার কাজ দীর্ঘদিন যাবৎ রার্ভিস ইটের সুরকী রাস্তায় পড়ে থাকায় যানবাহনের চাকার ঘর্ষণে
ধুলিকণা সারা এলাকা চেয়ে গেছে। এতে রাস্তার পাশে ঘেষে থাকা বাড়িঘর, মাদ্র্যসা, মসজীদ, গাছপালা,দ সহ পথচারীরা তীব্রক্ষোভ প্রকাশ করেছে তারা। অন্যদিগে ইটের সুরকীর ধূলিকণা বাড়িঘরে প্রবেশ করায় শিশু ও বয়স্করা শ্বাসকষ্টজনিত সমস্যাই ভুগছে। এবং বসত ঘরের ভেতর ধুলায় লাল খাবার গুলো নষ্ট হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) উপজেলা কার্যালয় সুত্রে জানা যায়, দুই কিলোমিটার দীর্ঘ এ সড়কটি প্রায় ৩/৪ মাস আগে ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়েছে। রাস্তাটি নির্মিণ করার জন্য তার ব্যায় ধরা হচ্ছে ২ কোটি টাকা একাধিকবার সময় বৃদ্ধিকরা হলেও কাজের কাজ কিছুই হয়নি।
ঠিকাদার নিজের খেয়াল খুশিমতো ইচ্ছা হলে সামান্য কাজ করে আবার ফেলে রাখে। অসহায় উপজেলা প্রকৌশলী অফিস।
সরেজমিনে দেখা গেছে, রাস্তাটি পাকাকরন করার জন্য প্রায় ৩ মাস আগে ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়েছে। অথচ এই রাস্তা ব্যবহার করে প্রতিদিন শত শত মানুষকে নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য উপজেলা সদরের সাথে যাতায়াত করতে হয়। ওই রাস্তা দিয়ে প্রতিদিন গড়ে ১ থেকে ২ হাজার পথচারী যাতায়াত করে। ঠিকাদার রাস্তাটি ফেলে রেখেছে।
স্থানীয়রা জানিয়েছেন, বিকল্প রাস্তা না থাকায় এটি আমাদের যাতায়াতের একমাত্র রাস্ত। রাস্তা ছিল আমরা কষ্টে যাতায়াত করছিলাম। কিন্তু উন্নয়ন নামে দীর্ঘকাল সেই রাস্তায় সুরকীর ধুলিকণায় অতিষ্ঠ। এলাকার লোকজনের চলাচল করতে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মসজীদের ইমাম কারী বুরুজ আলী বলেন, মসজীদে নামাজপড়া কষ্ট হচ্ছে কিতাব সহ ভেতরে ইটের সরকীর ধুলিবালি লাল হয়ে যায়।
মুদি দোকানী এরশাদ জানান, দোকানে কোন লোক বসেনা সামনে কলস দিয়ে পানি দেয় এর পরেও বসে থাকতে পারিনা।
এ বিষয়ে (এলজিইডি) উপজেলা প্রকৌশলৗ মো.আবুবকর ছিদ্দিকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঠিকাদারের অবহেলা সহ অর্থফান্ডেরও সমস্যা রয়েছে।
এমত অবস্থায় ইটের সুরকীর ধূলিকণা ও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপের জন্য স্থানীয়রা জোড় দাবী জানিয়েছেন।