১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভাতিজিকে সিভেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা

admin
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৩
ভাতিজিকে সিভেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা

Manual1 Ad Code

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কবিরহাটে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দূর সম্পর্কের চাচার বিরুদ্ধে মামলা হয়েছে।

অভিযুক্ত আবদুল আউয়াল ওরফে সাজু (২৫) উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মির্জানগর গ্রামের আবুল কালাম ওরফে বাশার আমিনের ছেলে।

Manual6 Ad Code

গতকাল রোববার (৮ জানুয়ারি) রাত ১০টার ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা দায়ের করেন। এর আগে, গত ১৯ ডিসেম্বর বেলা ১১টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর বেলা ১১টার দিকে অভিযুক্ত যুবক সাজু ভিকটিম শিশুকে ২টি সিভিট ট্যাবলেট দিয়ে তার ঘরে নিয়ে যায়। একপর্যায়ে আরো সিভিট দেওয়ার লোভ দেখিয়ে সেখানে ভিকটিমকে ধর্ষণ করে সাজু।

ভুক্তভোগী শিশু বিষয়টি তার মাকে জানালে অভিযুক্ত সাজু দৌড়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে নির্যাতিত শিশুকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

Manual1 Ad Code

জানতে চাইলে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Manual8 Ad Code

তিনি বলেন, এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

Manual1 Ad Code