১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

যতদিন ক্ষমতায় আছি, মানুষের জন্য যা যা করণীয় সেটা করবঃ শেখ হাসিনা।

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৩
যতদিন ক্ষমতায় আছি, মানুষের জন্য যা যা করণীয় সেটা করবঃ শেখ হাসিনা।

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগ শুধু সরকার হিসেবে নয়, দল হিসেবে যেকোনো প্রয়োজনে জনগণের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় আছে, মানুষের কষ্ট দূর করার জন্য যা যা করণীয় সেটা করে যাবে। আওয়ামী লীগ সরকার সব সময় মানুষের পাশে আছে। বাংলার মানুষের আর্থসামাজিক উন্নয়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। যা যা করণীয় সেটা আমরা করব। শুধু সরকারই নয়, আওয়ামী লীগের নেতা-কর্মীরা সব সময় মানুষের পাশে থাকে এবং আছে।”

Manual7 Ad Code

শনিবার (৭ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নবগঠিত জাতীয় পরিষদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদের প্রথম যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার কার্যক্রম শুরুর আগে শোক প্রস্তাবও গৃহীত হয়।

প্রধানমন্ত্রী বলেন, “নবগঠিত কমিটির সব সদস্য দেশবাসীর আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট দেশে রূপান্তরের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

শেখ হাসিনা বলেন, “আমাদের (আওয়ামী লীগের) নীতি হচ্ছে জনগণের দুঃখ-কষ্টে তাদের পাশে দাঁড়ানো। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশবাসীকে একটি সুন্দর জীবন দিতে চেয়েছিলেন এবং আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।”

গ্রামপর্যায়ে মানুষের উন্নয়ন হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, “আমরা সবার জন্য বাসস্থানের ব্যবস্থা করছি। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় কোনো মানুষ গৃহহীন থাকবে না। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও আমরা আমাদের দেশের মানুষের যাতে কষ্ট না হয় সে পদক্ষেপ নিয়েছি।”

কোনো জমি অনাবাদি থাকবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “সেজন্য সাধারণ মানুষকে আহ্বান জানাই। আমাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী যেন আমরা নিজেরাই সব কিছু উৎপাদন করতে পারি, সে লক্ষ্যে কাজ চলছে।”

Manual3 Ad Code

“আমরা সর্বদা জনগণের পাশে আছি। জনগণের সেবা করাই আমাদের মূলমন্ত্র। দেশবাসীকে দুর্ভোগ থেকে মুক্তি দিতে যা যা প্রয়োজন আওয়ামী লীগ সরকার সবই করে যাচ্ছে। জনগণের সেবাই আওয়ামী লীগের একমাত্র মূলমন্ত্র।” যোগ করেন তিনি।
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলটির নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার (৭ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে নেতারা শ্রদ্ধা জানান। এসময় তারা ফাতেহা পাঠ করেন এবং জাতির পিতা ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের শিকার অন্য শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূলের সম্মেলন শেষ করা, সংগঠনকে চাঙা করা, অভ্যন্তরীণ কোন্দল নিরসনের তাগিদ দেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসতে সাধারণ মানুষের কাছে যাওয়ার দিক-নির্দেশনা দেন বঙ্গবন্ধুকন্যা।

Manual5 Ad Code

এর আগে পূর্বনির্ধারিত কর্মসূচি হিসেবে দুপুর ১টা ১০ মিনিটে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মধুমতি নদীতে বঙ্গবন্ধু মেমোরিয়াল বোট ল্যান্ডিং র‌্যাম্প, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসহ গোপালগঞ্জ, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় তিনি সড়ক পথে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

Manual1 Ad Code