১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নতুন বছরে ব্যস্ত সময় কাটাচ্ছেন তরুন প্রযোজক রাকিব হোসেন শুভ

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৩
নতুন বছরে ব্যস্ত সময় কাটাচ্ছেন তরুন প্রযোজক রাকিব হোসেন শুভ

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নুতন বছরে ব্যস্ত সময় কাটাচ্ছেন তরুন প্রযোজক রাকিব হোসেন শুভ। সম্প্রতি তার নিজস্ব প্রোডাক্টস হাউজ ব্লু হেভেন কমিনিউকেশন থেকে “ওয়েটিং ফল লাভ”- নাটকটির শুটিংও শেষ করলেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আহসান হাবীব সকাল। নাটকটিতে প্রধান চরিত্রে ছিলেন জাহের আলভি, নাদিয়া আফরিন মিম, অনুভব মাহবুব, রকি ইসলাম এবং আর জে নিরব।

তরুন এই প্রযোজক নোয়াখালীর চাটখিল পৌর শহরের মরহুম ইকবাল হোসেনের ছেলে। তিনি গতকাল শনিবার চাটখিল প্রেস ক্লাবে সাংবাদিকদের জানান, নাটকটি শীঘ্রই টিভি মিডিয়া ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে। এছাড়া তার প্রযোজিত “ভাই পুরাই নার্ভাস” নাটকটি মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত হবে বলেও তিনি জানান। এসময় তিনি সাংবাদিকদের আরো জানান, তিনি তার প্রযোজিত নাটকে বর্তমান সমাজের বৈষম্য তুলে ধরছেন এবং সমাধানের চেষ্টাও উপস্থাপন করছেন। তিনি আশা করেন তার প্রযোজিত নাটক শ্রোতাদের কাছে অধিক জনপ্রিয় হবে।

Manual5 Ad Code