১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৭ হিজরি

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ধামইরহাটে র‍্যালি

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৩
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ধামইরহাটে র‍্যালি

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

নওগাঁ: নানা কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁর ধামইরহাটে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

Manual6 Ad Code

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে ধামইরহাট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও সেখানে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা শেষে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়।

Manual5 Ad Code

পরে উপজেলা ছাত্রলীগ, আটটি ইউনিয়ন ও পৌর ছাত্রলীগের সমন্বয়ে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্মৃতিসৌধ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

Manual2 Ad Code

উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইনের সভাপতিত্বে ও সম্পাদক আহসান হাবীব পান্নুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যন আজাহার আলী।