মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রোজবাড প্রি-ক্যাডেট স্কুল।
প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার দুপুরে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতশিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে। এউপলক্ষ্যে রোজবাড প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ উল্যাহের সভাপতিত্বে এক আলোচনা সভা বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএমএ সভাপতি ও প্রাইভেট হাসপাতাল, ডায়াগনষ্টিক অর্নাস এসোসিয়েশান নোয়াখালীর সভাপতি ডাঃ এম.এ নোমান। বিশেষ অতিথি ছিলেন চাটখিল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম ও চাটখিল সেন্ট্রাল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান লিটন।
সভা পরিচালনা করেন রোজবাড প্রি-ক্যাডট স্কুল ও দারুল ফালাহ্ নুরানী দাখিল মাদ্রাসার ব্যবস্থপনা পরিচালক মাওলানা রহমত উল্যা।সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা সাখায়েত উল্যাহ, মাওলানা শামছুল আলম প্রমুখ সভা শেষে কৃতশিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।