২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

শামীম ওসমানের গাড়ি দেখেই বিএনপির গণমিছিল শেষ!

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২২
শামীম ওসমানের গাড়ি দেখেই বিএনপির গণমিছিল শেষ!

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাষাঢ়ায় রাস্তায় পার্কিং করা অবস্থায় সংসদ সদস্য শামীম ওসমানের গাড়ি দেখে বিএনপির গণমিছিল নির্ধারিত গন্তব্যে না গিয়ে মাঝপথেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে। গাড়িতে বসেই তিনি বিএনপির মিছিল দেখছিলেন।

Manual6 Ad Code

১০ দফা দাবিতে বিএনপির দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার নগরীর মিশনপাড়া এলাকায় দুপুর ২টা থেকে গণমিছিলের প্রস্তুতি নিতে থাকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অংশগ্রহণে বিকেল পৌনে চারটা পর্যন্ত সমাবেশ করে চারটার দিকে নবাব সলিমুল্লাহ রোডে গণমিছিল বের করেন নেতাকর্মীরা। এসময় বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের খণ্ড খণ্ড মিছিল এসে গণমিছিলে যোগ দেয়।

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী মিছিলটি চাষাঢ়া বিজয়স্তম্ভ চত্বর ঘুরে বঙ্গবন্ধু রোডের দুই নম্বর রেল গেইট হয়ে পুনরায় মিশনপাড়া এলাকায় গিয়ে শেষ হওয়ার কথা ছিল। তবে গণমিছিলটি চাষাঢ়া খাজা সুপার মার্কেট পর্যন্ত গিয়ে হঠাৎ করে স্থানীয় নেতারা সবাইকে থামিয়ে দিয়ে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন।

Manual7 Ad Code

এর কারণ হচ্ছে, সংসদ সদস্য শামীম ওসমানের গাড়ি। বিএনপির গণমিছিলটি মিশনপাড়া এলাকা থেকে বের হয়ে চাষাঢ়ার দিকে যেতে থাকলে সংসদ সদস্য শামীম ওসমানের গাড়িটি এসে রাস্তায় অবস্থান নেয়। চাষাঢ়া টাউন হলের সামনে রনি ফার্মা নামে ফার্মেসির দোকানের সামনে রাস্তায় মিশন পাড়ামুখি গাড়িটি পার্কিং করা ছিল। প্রায় ২০ মিনিট গাড়িটি সেখানে অবস্থান করে। তবে শামীম ওসমান গাড়ি থেকে না নামলেও তার গাড়ির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপির নেতাকর্মীরা তার গাড়ি দেখে বুঝতে পারেন সংসদ সদস্য শামীম এখানে অবস্থান করছেন।

Manual7 Ad Code

এরপর বিএনপির মিছিল মাঝপথে সমাপ্ত ঘোষণা করা হলে নেতাকর্মীরা দ্রুত সেখান থেকে চলে যান। কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের কাউকেই আর চাষাঢ়ায় দেখা যায়নি।

চাষাঢ়ায় গাড়ি থামানো অবস্থায় কয়েকজন গণমাধ্যম কর্মীকে গাড়ির সামনে দেখে সংসদ সদস্য শামীম ওসমান জানালার কাঁচ নামিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এসময় তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন, ‘আমি ঢাকায় সম্মেলনে ছিলাম। বিএনপির গণমিছিলের খবর শুনে কাউকে কিছু না বলে নারায়ণগঞ্জে চলে এসেছি। আমার কোনো কর্মীকে আমি জানাইনি। এখন পর্যন্ত কেউ জানে না আমি চাষাঢ়ায় আছি।’

শামীম ওসমান বলেন, ‘বিএনপি-জামায়াতের জন্য আমি শামীম ওসমান একাই যথেষ্ট। আমার কাউকে লাগবে না। তাই কাউকে জানাইনি। আমার গাড়ির আশপাশে থাকা বিএনপির লোকজনও বুঝে গেছে আমি এখানে আছি। তাই পাঁচ মিনিটে চাষাঢ়া খালি হয়ে গেছে।’
জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপিতত্বে অনুষ্ঠিত গণমিছিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা।

Manual1 Ad Code