২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভোলা বোরহানউদ্দিনে বিনম্র শ্রদ্ধায় বিজয় দিবস উদযাপন

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২২
ভোলা বোরহানউদ্দিনে বিনম্র শ্রদ্ধায় বিজয় দিবস উদযাপন

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

মোঃ রাকিব হোসেন, ভোলাঃ- ভোলার বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে স্মৃতিসৌধ চত্ত্বরে ৩১ তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন।

ভোর ৬টা ৩৫ মিনিটে সূর্যোদয়ের সময় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এরপর শহরের উপজেলা এলাকায় বিজয়স্তম্ভে ফুল দেওয়ার মাধ্যমে স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা ও কর্মীরা বিজয়স্তম্ভে একে একে পুষ্পস্তবক অর্পন করেন।

সকাল সাড়ে আটটায় বোরহানউদ্দিন সরকারি স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন্নী ইসলাম, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ।

Manual1 Ad Code

পরে জাতীয় সংগীত পরিবেশন,বীর মুক্তিযোদ্ধা,পুলিশ,আনসার ভিডিপি, স্কাউটস,গার্লস গাইড,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী কর্তৃক কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়।

বিকাল সাড়ে তিনটায় বোরহানউদ্দিন সরকারি স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Manual2 Ad Code

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী,জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code