রিয়াদ ইসলাম,জলঢাকা,নীলফামারীঃ নীলফামারীর জলঢাকায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলার সকল সদস্যবৃন্দ।
পুষ্পমাল্য অর্পণে উপস্থিতি ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থা উপজলা শাখার উপদেষ্টা মন্ডলী বীর মুক্তিযোদ্ধা আবদুল গফফার,জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি রবিউল ইসলাম রাজ,সহ-সভাপতি এমদাদুল হক সাজু,সাধারন সম্পাদক মোঃ রিয়াদ ইসলাম।
এ সময় আরও উপস্থিতি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার দপ্তর ও সাংগঠনিক সম্পাদক আল- ইকরাম বিপ্লব চিশতি ,ক্রিয়া সম্পাদক তারাজুল ইসলাম,প্রচার সম্পাদক কামরুজ্জামান ও কার্যকরী সদস্য হারুন আর রশিদ রিয়াদ প্রমুখ।