২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ম্যানুয়ালি ভূমি কর নেয়া হবে না: ভূমিমন্ত্রী

admin
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২২
ম্যানুয়ালি ভূমি কর নেয়া হবে না: ভূমিমন্ত্রী

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

শেখ তিতুমীর পিআইডি : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, জমির মালিকদের স্মার্ট কার্ড দেয়া হবে এবং বৈশাখ থেকে আর ম্যানুয়ালি ভূমি কর আর নেয়া হবে না।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ তিনি এ তথ্য জানিয়েছেন।

সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক। সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মোতাহের হোসেন।

সংলাপে মন্ত্রী বলেন, বৈশাখ থেকে সারা দেশে শুধু অনলাইনে ভূমি কর পরিশোধ করতে হবে। অনলাইন ছাড়া সরাসরি কর আদায় করতে পারবে না ভূমি অফিস।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত যে কোনো দুর্নীতি রোধে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোতে এখনো সমস্যা রয়ে গেছে জানিয়ে তিনি বলেন, সেসব জায়গায় এখনো লোকজনকে হয়রানি হতে হচ্ছে। কিন্তু এসবকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে আমরা চেষ্টা করছি। অভিযোগগুলো শোনার জন্য আমরা কল সেন্টার করেছি। তা আরও হালনাগাদ করা হচ্ছে।

তিনি বলেন, কল সেন্টারে বিদেশ থেকেও ফোন করে সমস্যার সমাধান হচ্ছে। আমরা হয়রানির জায়গাটা কমিয়ে এনেছি। জমি এমন একটি বিষয়, যা সাধারণ মানুষের কাছে একটি নিত্যনৈমিত্তিক বিষয় ভিত্তিক বিষয়।

Manual8 Ad Code