২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

হামলা হলে পুলিশ কি দাঁড়িয়ে ললিপপ খাবে: কাদের

admin
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২২
হামলা হলে পুলিশ কি দাঁড়িয়ে ললিপপ খাবে: কাদের

Manual1 Ad Code

 

সাভার (ঢাকা): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পুলিশের ওপর হামলা করেছে। হামলা হলে কি পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবে? পুলিশ চুপ করে থাকবে? আত্মরক্ষা তো তাদেরও করতে হবে।

Manual4 Ad Code

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে সাভারের রেডিও কলোনি মাঠে সাভার-ধামরাই উপজেলা এবং আশুলিয়া থানা আওয়ামী লীগ আয়োজিত বিএনপি-জামায়েতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Manual3 Ad Code

ওবায়দুল কাদের বলেন, তারেক রহমানের অর্থ পাচারে টাকা ধরা পড়েছে সিঙ্গাপুরে। দেশে এসে এফবিআই সাক্ষ্য দিয়ে গেছে—সুইস ব্যাংকে টাকা, দেশে দেশে বিলাসবহুল মার্কেট। বিএনপি নয়াপল্টনে ১০ তারিখের সমাবেশের অনুমতি পায়নি। অনুমতি পাওয়ার আগেই কী করেছে তারা সেখানে, প্রস্তুতি নিয়েছে। পুলিশ তল্লাশি করে কী পেলো ১৬০ বস্তা চাল, মশারি। বিএনপি আগেও দেশের বিভিন্ন বিভাগে পিকনিক পার্টি, বনভোজন করছিল। ফখরুল সাহেব কোথা থেকে আসে এত টাকা?

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যেই বাংলাদেশে সরকারের বিকল্প সেন্টার হাওয়া ভবন, গাজীপুরে খোয়াব ভবন হয়েছে। আওয়ামী লীগের আহসানুল্লাহ মাস্টার, শাহ এ এম এস কিবরিয়া, মমতাজ উদ্দিনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। রক্তের নদীর ধারা বইয়ে দিয়েছে বিএনপি। আপনারা কি সেই বাংলাদেশ চান?

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আজকে পল্টনে গেলেন না। হাফ ডিফিট হয়ে গেছে। ঢাকা আজ শেখ হাসিনার কর্মীদের দখলে।

Manual2 Ad Code

তিনি বলেন, এখন তারা লবিস্ট নিয়োগ করেছে। কিছুদিন আগে র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। ফাঁস হয়ে গেছে। ব্রিটিশ এক আইনজীবী টবি ক্যাডম্যান আল জাজিরায় সাক্ষাৎকারে বলেছেন—আমি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে র‌্যাব-পুলিশের ওপর নিষেধাজ্ঞার জন্য লবি করেছি। যুক্তরাষ্ট্র শুনেছে, যুক্তরাজ্য শোনেনি। স্বয়ং আল জাজিরায় এ কথা বলেছে।

জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Manual2 Ad Code

এছাড়াও জনসভায় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ মনজুরুল আলম রাজীব, সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাজী আব্দুল গনী, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন আক্তার সুমি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোছাঃ রওশন আরা চায়না. ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।