১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আগামীকাল পদত্যাগপত্র জমা দেবেন বিএনপি’র ৭ সদস্য

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২২
আগামীকাল পদত্যাগপত্র জমা দেবেন বিএনপি’র ৭ সদস্য

Manual2 Ad Code

জাতীয় সংসদ থেকে পদত্যাগ করবেন বিএনপির এমপিরা। আজ বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে এ ঘোষণা আসে। আগামীকাল রবিবার সকালেই পদত্যাগপত্র জমা দেবেন সাত সংসদ সদস্য।

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিএনপির সংসদ সদস্যরা রবিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় সংসদে যাবেন। সেখানে স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে তারা পদত্যাগপত্র জমা দেবেন।’

এর আগে রাজধানীর গোলাপবাগ মাঠের সমাবেশে দলটির সাত এমপি সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। গতকাল শুক্রবার মধ্যরাত পর্যন্ত এ বিষয়টি নিয়ে দলের উচ্চ পর্যায়ে আলোচনা চলছিল।

Manual5 Ad Code

গণসমাবেশে জানানো হয়, তারা একসঙ্গে সংসদ থেকে পদত্যাগ করেছেন। এরই মধ্যে তারা স্পিকার বরাবর ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। পরে তারা স্বহস্তে পদত্যাগপত্র জমা দেবেন।

Manual4 Ad Code

রুমিন ফারহানা তার বক্তৃতায় বলেন, ‘আমরা দলীয় সিদ্ধান্তে গিয়েছিলাম। সংসদে জনগণের দুর্ভোগের কথা বলা যায় না। এই পরিস্থিতিতে সংসদে থাকা না থাকা সমান কথা। আমরা ই-মেইলে পদত্যাগপত্র জমা দিয়েছি।’

Manual1 Ad Code

৩৫০ আসনের সংসদে বিএনপির সংসদ সদস্যরা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ গোলাম মোহাম্মদ সিরাজ এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য রুমিন ফারহানা।

এদিকে বিএনপির সাত এমপি পদত্যাগ করলে সংসদ অচল হয়ে যাবে, এটা ভাবার কারণ নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বরের পর নাকি দেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে, তারেক ফিরে আসবে বাংলাদেশে। কিন্তু দেখতে দেখতে ১৫ বছর, তারেক ফিরে আসবে কোন বছর?’

Manual7 Ad Code