১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৭ হিজরি

চাটখিলে আওয়ামী লীগকে শক্তিশালী করতে সবাইকে নিয়ে একযোগে কাজ করব-ভিপি সাকিল

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২২
চাটখিলে আওয়ামী লীগকে শক্তিশালী করতে সবাইকে নিয়ে একযোগে কাজ করব-ভিপি সাকিল

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিল উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুল হুদা (ভিপি সাকিল) বলেছেন,আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে চাটখিলে আওয়ামী লীগকে শক্তিশালী করতে সবাইকে নিয়ে একযোগে কাজ করব। তিনি বলেন, আমার সাথে কারো কোন দ্বন্দ্ব নেই। আমি কখনো দ্বন্দ্ব সংঘাতে বিশ্বাসী নই উল্লেখ করে নাজমুল হুদা (ভিপি সাকিল) বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার বিকল্প নেই। উল্লেখ্য গত ২০ শে নভেম্বর চাটখিল উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে নাজমুল হুদা শাকিলকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর দীর্ঘদিনের পরিক্ষিত নেতৃবৃন্দের মাঝে আসার প্রদীপ জ্বলে উঠেছে। ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত নাজমুল হুদা শাকিল আশির দশকে এরশাদ বিরোধী আন্দোলনে চাটখিলের রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯০ সালে সর্বদলীয় ছাত্র ঐক্যের চাটখিল উপজেলার সভাপতি নির্বাচিত হন তিনি। জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় নাজমুল হুদা শাকিল বলেন, আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে চাটখিলে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত সকলের সাথে যোগাযোগ করেছি। আমি চাই সকল দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে শক্তিশালী করে গড়ে তুলি। এজন্য তিনি সকলের সম্মিলিতভাবে অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। নাজমুল হুদা (ভিপি সাকিল) কে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়, আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, নোয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ও প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারি আলহাজ্ব জাহাঙ্গীর আলমের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual4 Ad Code