১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কাসেমিরোর গোলে শেষ ষোলোতে ব্রাজিল

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২২
কাসেমিরোর গোলে শেষ ষোলোতে ব্রাজিল

Manual7 Ad Code

কাসেমিরোর গোলে শেষ ষোলোতে ব্রাজিল

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্কঃইনজুরির কারণে মাঠে নামা হয়নি নেইমারের। ব্রাজিলিয়ান এই সুপারস্টার ছাড়াই খেলতে নেমেছেন ভিনিসিয়ুস-রিচার্লিসনরা। তৈরি করেছেন বেশ কয়েকটি দারুণ আক্রমণও। সুইজারল্যান্ডের জমাট রক্ষণদেয়াল ভেঙে বিরতির পর গিয়ে ডেডলক ভাঙেন ভিনিসিয়ুস; যদিও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে শেষমুহূর্তে গোল করে সেলেসাওদের জেতান কাসেমিরো। তোলেন নকআউট পর্বেও।

Manual5 Ad Code

সোমবার রাতে কাতার বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে স্টেডিয়াম ৯৭৪-এ সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় ব্রাজিল। প্রথমার্ধে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যাওয়া ব্রাজিল চমক দেখিয়েছে দ্বিতীয়ার্ধে। শেষমুহূর্তে জয়সূচক সেই গোলটি আসে কাসেমিরোর পা থেকে।

Manual8 Ad Code

প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পাওয়া ব্রাজিল দ্বিতীয় ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে।