১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

১০ ডিসেম্বর পরিবহন ধর্মঘট না ডাকার আহ্বান ওবায়দুল কাদেরের

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২২
১০ ডিসেম্বর পরিবহন ধর্মঘট না ডাকার আহ্বান ওবায়দুল কাদেরের

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মোটর পরিবহন শ্রমিক সংগঠন ও মালিকদের প্রতি ১০ ডিসেম্বর ধর্মঘট না ডাকার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে কোনো বাধা দেওয়া হবে না। কেউ উসকানি দেবেন না।

Manual4 Ad Code

আজ সোমবার (২৮ নভেম্বর) দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির সভা-সমাবেশে আওয়ামী লীগের কেউ কোনো বাধা দেয় না। তারা তো সম্মেলনে কাঁথা বালিশ, মশার কয়েল সব কিছু আগে থেকে নিয়ে সমাবেশে হাজির হয়। ছাত্রলীগের নামে শুধু শুধু হামলার অভিযোগ দেন। কিন্তু ছাত্রলীগ কখনই নির্দেশনা অমান্য করে না, বিশৃঙ্খলা সৃষ্টি করে না। তবে আপনারা যদি লাঠিসোটা নিয়ে হামলা করেন তাহলে ছাত্রলীগ বা আওয়ামী কর্মীরা কেউ হাত গুটিয়ে বসে থাকবে না।

Manual3 Ad Code

তিনি বলেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে ভয় পায়। কারণ ওই ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনীরা আত্মসমর্পণ করেছিল। তাই তাদের কষ্ট লাগে। আপনারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেন, কেউ কোনো দেবে না।

Manual2 Ad Code

কাউন্সিলে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, হুইপ ইবকালুর রহিম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মনোরঞ্জন শীল গোপাল, শিবলী সাদিক, মহিলা এমপি জাকিয়া তাবাসসুম জুঁইসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ