১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

ঢাকায় ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হবে: দুদু

admin
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২২
ঢাকায় ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হবে: দুদু

Manual1 Ad Code

 

স্টাফ রিপোর্টার ঢাকা: আগামী ১০ ডিসেম্বর ঢাকায় ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ করবে বিএনপি। সরকার যে ভাষায় সমাবেশ প্রতিহত করার চেষ্টা করবে, সেই ভাষাতেই বিএনপির পক্ষ থেকে জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি সামসুজ্জামান খান দুদু।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

সামসুজ্জামান খান বলেন, বিএনপি এরই মধ্যে অন্যান্য বিভাগে সম্মেলন করতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশি নির্যাতন, হামলার শিকার হয়েছে। ঢাকায় সবশেষ সমাবেশ হবে। এতে কোনো রকম বাধা অথবা প্রতিহত করার চেষ্টা করলে তারা যে ভাষায় প্রতিহত করতে আসবে, তাদের সেই ভাষাতেই জবাব দেয়া হবে।

Manual8 Ad Code

এ সময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদকসহ জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে একই সময়ে গণসংহতি দলের চেয়ারম্যান জোনায়েদ সাকী মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিএনপির বিভাগীয় শেষ সমাবেশ আগামী ১০ ডিসেম্বর। সরকার ওই দিনও তাদের বাধা দেয়ার চেষ্টা করবে, কিন্তু এই আন্দোলন ঠেকিয়ে রাখতে পারবে না। এ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। দিনের ভোট রাতে দিয়েছে; লুটপাট, দুর্নীতি ও নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। জনগণই এবার সরকারকে রুখে দেবে।

এ সময় তার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code