৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

admin
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২২
দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

শেখ তিতুমীর রিপোর্ট পিআইডি : স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

Manual5 Ad Code

রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, আইজিপিসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে (লন্ডন সময়) রাষ্ট্রপতি, তার সহধর্মিণী রাশিদা খানম এবং অন্যান্য সফরসঙ্গীকে নিয়ে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি।

Manual7 Ad Code

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীন এবং লন্ডনে বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা লন্ডন বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

গত ২৯ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানির রাজধানী বার্লিনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপ্রধান। সেখান থেকে ৬ নভেম্বর লন্ডনে পৌঁছান তিনি। গত ১৩ নভেম্বর দেশে ফেরার কথা থাকলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারিখ পরিবর্তন করা হয়।

আটাত্তর বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।

Manual3 Ad Code